আজ বৃহস্পতিবার ║ ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পটিয়ায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার-৩

Share on facebook
Share on whatsapp
Share on twitter

পটিয়া উপজেলার শ্রীমাই খালের বালু মহাল ইজারাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার তিনজন। তারা হলেন, পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাবুলের পুত্র মো: মোতাহের (৩০), একই এলাকার মৃত মো: ইছাকের পুত্র মো: এরশাদ (৩০) ও আলম মিস্ত্রির ছেলে মো: শফিক (৩০)। রবিবার সকালে চট্টগ্রামের একটি আদালতে চাঁদাবাজি মামলায় জামিন চাইতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

জানা গেছে, শ্রীমাই খালের ইজারাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের আইযুব আলীর পুত্র রুকন উদ্দিন বাদী হয়ে এজাহারনামী ৭ জন ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে মোতাহের, এরশাদ ও শফিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী রুকন উদ্দিন জানিয়েছেন, বালু মহাল ইজারা নিয়ে শ্রীমাই খাল থেকে বালু উত্তোলন শুরু করলে মোতাহের নেতৃত্বে চাঁদা দাবি করে। এরপর পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় জামিন চাইতে গেলে তাদের তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print