আজ শুক্রবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে শীতার্তদের মাঝে কেডিএস গ্রুপ ও সিএমপির শীতবস্ত্র বিতরণ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

কেডিএস গ্রুপের সহায়তায় অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম রহমান।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে কেডিএস গ্রুপের পক্ষ থেকে ৫০০ কম্বল সিএমপির নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কেডিএস গ্রুপের যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হবে।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ (প্রশাসন ও অর্থ), আ স ম মাহতাব উদ্দিন (ক্রাইম এন্ড অপারেশন), আবদুল মান্নান মিয়া (ট্রাফিক), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ কেডিএস গ্রুপের প্রটোকল হেড সুমন চৌধুরী এবং এইচআর এন্ড এডমিনের সিনিয়র ম্যানেজার সুবির দাশ উপস্থিত ছিলেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print