আজ শুক্রবার ║ ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সন্দ্বীপে জাসদ প্রার্থী নুরুল আক্তারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

Share on facebook
Share on whatsapp
Share on twitter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত প্রার্থী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার ( ৪ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় সন্দ্বীপ আসনে জাসদের মনোনীত প্রার্থী নুরুল আকতার নিজে উক্ত নির্বাচনী ইশতেহার ঘোষনা করলেন।

সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের সন্দ্বীপ টাওয়ার নুরুল মোস্তফা সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিরাপদ নৌ পথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, জাসদ ঢাকা মহানগর যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, উপজেলা জাসদ সভাপতি শহিদুল ইসলাম রিপন সহ অনেকে।

ইশতেহারে নৌ-যাতায়তের দূর্ভোগ লাঘব,নতুন জেগে উঠা ভূমির মালিকানা ফিরে দেওয়া, স্বাস্থ্যখাতের উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন,মৎস্য চাষ ও পশু পালনের সুযোগ সৃষ্টি,বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন,মাদকের বিরুদ্ধে জিরো টলকরেন্স ঘোষনা,পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহন ইত্যাদি স্থান পেয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print