আজ বুধবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্মার্ট বাংলাদেশ ও দক্ষ জনশক্তি বিনির্মানে নৌকায় ভোট দিন -নগর যুবলীগ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম ০৯-(কোতেয়োলী-চকবাজার-বাকলিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছে মহানগর যুবলীগ।
মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুরে এনায়েত বাজার ওয়ার্ডের জুবলি রোড, বাটালি রোড, গোয়ালপাড়া, চৈতন্য গলি হয়ে গোয়াল পাড়ার মুখে এসে গনসংযোগ শেষ হয় । এবং বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। দক্ষ জনশক্তি এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যুবসমাজ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আমরা ৭ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের মাধ্যমে প্রমান করবো। একটি বিশেষ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের অপতৎপরতা চালাচ্ছে ৷ যুবসমাজগন সাধারন জনগণকে সাথে নিয়ে তাদেরকে কঠিন হস্তে দমন করবে এবং চট্টলবীরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান জানাচ্ছি ৷
নগর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার বলেন, জননেত্রী শেখ হাসিনা এ আসনে সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা প্রতীকে মনোনোয়ন দিয়েছেন ৷ তাই আমরা একতাবদ্ধ হয়ে নৌকা প্রতীকের সমর্থনে সাধারণ জনগনের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ননমূলক কর্মকান্ড তুলে ধরছি, নৌকার পক্ষে রায় আনতে হবে এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে বহিঃবিশ্বের কাছে প্রমান করব জননেত্রী শেখ হাসিনা এক অনন্য মডেল ৷ তাই বাংলাদেশের জনগন নৌকা প্রতীকের পক্ষে রায় দিবে এবং দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে যুব সমাজ এগিয়ে আসবে ৷

পথসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সহ সভাপতি সুরঞ্জিত বড়ুয়া লাভু ,শিবু প্রসাদ চৌধুরী, রনজিৎ দে, এম. এ. আওয়াল, গিয়াস উদ্দীন, শাহাজাহান সামি প্রমুখ৷

গণসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান দেলু, রতন ঘোষ, মো: মোরশেদ, মোঃ জাহেদ, মোঃ আবু তাহের রানা, কাজল দে, তৌহিদুল ইসলাম মিথুন, মোঃ ফিরোজ, রকি ঘোষ, মোঃ ইকবাল, লিটন দাশ, মোঃ মকবুল, আব্দুর শুক্কুর, মোঃ খলিল, মোঃ রুবেল, শুভ দত্ত, মোঃ রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইসমাইল সাকিব, গোবিন্দ দত্ত, শুভ দাশ, পিয়াল দে , রিজভী আহমেদ সহ প্রমুখ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print