আজ বুধবার ║ ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে: মোতাহের

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। শিক্ষাসহ সব কিছুতেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হলে আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জামায়াতকে সাথে নিয়ে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে জাতি তাদের স্বপ্নকে দু:স্বপ্নে পরিণত করবে। বিএনপি-জামাত মানুষ পোড়ানো ও গাড়িতে অগ্নি সংযোগ এবং সন্ত্রাসের রাজনীতি করে, অথচ স্বতন্ত্র প্রার্থী তাদের সাথে নিয়ে নির্বাচনী বৈতরনী পাড় হওয়ার জন্য নৌকার সমর্থকদের হামলা, মামলা ও অফিস এবং গাড়ি ভাংচুর করেছে। দীর্ঘদিন বিএনপি জামায়াত পটিয়া রাজপথে মিছিল মিটিং করতে পারেনি। আজ স্বতন্ত্র প্রার্থী তাদের সহযোগি বানিয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় ভোটারদের হুমকি দমকি দিচ্ছে। তিনি প্রশাসনকে উদ্দ্যেশ করে বলেন, পটিয়া থানা পুলিশের এক চোখানীতি‘র কারণে স্বতন্ত্র প্রার্থী বহিরাগত সন্ত্রাসী ও মাদককারবারীদের নিয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় গনসংযোগ করছে। প্রশাসনের বিভিন্নস্তরে অভিযোগের পরেও পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিগত ১৫ বছরের অত্যচার, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে জনগনকে জবাব দেওয়ার আহবান জানান।
গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী, পাইরোল বড়–য়া পাড়া, পাইরোল, শাহগদি মার্কেট, তিয়ারকুল, লড়িহরা, ঊনাইনপুরা, উজিরপুর, নাইখাইন, জঙ্গলখাইনসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে একথা বলেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য রাশেদ মনোয়ার, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আ‘লীগ নেতা সাবেক চেয়াম্যোন শাহাদাত হোসেন ফরিদ, সাবেক চেয়াম্যোন গাজী মোহাম্মদ ইদ্রিস, এমএ রহিম, আবুল কালাম, মুর্তজা কামাল মুন্সি, প্রজ্ঞাজ্যোতি বড়–য়া লিটন, কেন্দ্রীয় যুবলীগ উপ-ক্রীড়া সম্পাদক কাজী আবদুর রহমান, আ‘লীগ নেতা ইউনুছ চৌধুরী, শফিকুল মান্নান, আইয়ুব মুছা, সবুজ বড়–য়া সাজু, মাহমুদুল হক বাবু, সাইফুল করিম, মো: আলমগীর, তাপস কুমার দে, গাজী মো: জামাল, যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু, আবু সাদাত মো: সায়েম, মো: ফোরকান, দিদারুল আলম, শহিদুল ইসলাম খোকন, আনিসুর ইসলাম, বেলাল উদ্দিন প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন, পটিয়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিানার মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print