আজ শুক্রবার ║ ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে অবৈধভাবে ও গ্যাস সিলিন্ডারে ওজনে কম দেয়ায় এক লক্ষ টাকা জরিমানা

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম চন্দনাইশে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং করে ওজনে কম দেয়ার অভিযোগ তানিশা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আফছার উদ্দিনকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের গাছবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় তানিশা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী তার দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং করে ওজন কমানোর সাথে জড়িত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করেন। অভিযানে চন্দনাইশ থানার একটি বিশেষ টিম ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা সত্যতা নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print