আজ বুধবার ║ ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৫ জন

৩৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আ.লীগ:চট্টগ্রাম বিভাগে ৬৫৯ জন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বাংলাদেশ আওয়ামীলীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে জমাদান কার্যক্রম শেষ হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তৎমধ্যে চট্টগ্রাম বিভাগে ৬৫৯ জন আওয়ামীলীগের নেতাকর্মীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৫ জন দলীয় মনোনয়ন ফরম জমা দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামীলীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি’র চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সাবেক চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ আহবায়ক সালাউদ্দিন সাকিব। তৎমধ্যে বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ নাছির, সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, ৬৯ সালের জিরি ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা মেজর জেনারেল অব: আলাউদ্দীন এম এ ওয়াদুদ বীর প্রতীক, দক্ষিণ জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ আহবায়ক মোহাম্মদ ফারুক, দক্ষিণ জেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলী’র সদস্য ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, কেন্দ্রীয় আওয়ামীলীগ অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, জেলা আওয়ামীলীগ সদস্য রাশেদ মনোয়ার, বর্তমান সংসদ হুইপ সামশুল হক চৌধুরী’র সহকারি সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরী, মহানগর আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন, সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপ।
এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাসহ নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে গত চারদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ছিল লোকজনের ভিড়। নেচে-গেয়ে, মিছিল করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অনেক প্রার্থী এবং প্রার্থীর পক্ষের নেতাকর্মী-সমর্থকরা। সমর্থিত প্রার্থীর ছবি, আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকার ছবি, নৌকার প্রতিকৃতি নিয়ে আসেন অনেকে। ব্যান্ড পার্টি, ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্র বাজিয়ে নির্বাচনী উৎসব করেন তারা।
অপরদিকে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত চার দিনে সর্বমোট তিন হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন। অনলাইন আবেদন করেছেন ১২১ জন। এতে পাওয়া গেছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা। তৎমধ্যে ঢাকার ৭৩০ জন, চট্রগ্রামের ৬৫৯ জন, রাজশাহীর ৪০৯ জন, খুলনার ৪১৬ জন, রংপুরের ৩০২ জন, ময়মনসিংহের ২৯৫ জন, সিলেটের ১৭২ জন, বরিশালের ২৫৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শনিবার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print