আজ শুক্রবার ║ ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হাটহাজারিতে সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের একই পরিবারের ৭জন নিহত,আহত-৩

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম হাটহাজারি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া হিন্দুবাড়ি এলাকার একই পরিবারের ৭জন নিহত ও গুরতরে আহত হয়েছে ৩জন। মঙ্গলবার ৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া মদিনা মসজিদের সামনে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রাম চন্দনাইশের নিজ বাড়ী থেকে ফটিকছড়ি আত্মীয়র বাড়ির যাওয়ার পথে সিএনজি (চট্টগ্রাম থ ১৩০৮১৮) এবং খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী বাস(চট্টমেট্রো ব ১১- ১৮০৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়। নিহতরা হলেন রিতা দাশ প্রকাশ মায়া (৩৫), স্বামী-নারায়ন দাশ, পিতা-মিলন দাশ, মাতা-ছবি দাশ, শ্রাবন্তী দাশ (১৭), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, দ্বীপ দাশ (০৫), পিতা- নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া,দিগন্ত দাশ (০৫), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, বর্ষা দাশ (১২), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, চিনু বালা দাশ (৫০), পিতা-ননী গোপাল দাশ, বিপ্লব দাশ (২৭), পিতা-সম্ভু দাশ সর্ব সাং-মোহাম্মদপুর ধোপাপাড়া,দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ। আহতরা হলেন, নুরজাহান বেগম (৫৫), স্বামী-ফরিদুল আলম, সাং-রামগড়, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি, বাপ্পা দাশ,পিতা-শশীল দাশ, সাং-মোহাম্মদপুর ধোপা পাড়া,দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ, বিপ্লব দে (২৪), পিতা-নেপাল দে,বৈদ্যরহাট, বারমাসিয়া ফটিকছড়ি। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print