আজ বৃহস্পতিবার ║ ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দূর্গোৎসব উপলক্ষে চসিক মেয়রের বাণী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

সনাতন ধর্মীয় সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন-সনাতন ধর্মাবলম্বীরা শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য এবং দুষ্টের দমন আর শিষ্টের পালনে ব্রতী হন।
এক শুভেচ্ছা বাণীতে মেয়র এই উৎসবে সকল ভেদাভেদ ভুলে স্বাধীনভাবে ধর্মকর্ম সম্পাদন, সম্প্রীতির মিলনে আবদ্ধ থেকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। তিনি বাণীতে আরো বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে অসাম্প্রদায়িকতার চেতনা শিক্ষা দিয়েছেন, সে শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের অগ্রযাত্রার জন্য কাজ করতে হবে।
চট্টগ্রাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল পাদপীঠ। এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন মেয়র।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print