আজ বুধবার ║ ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহী নোভার মৃত্যু

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহী নোভা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা গেছেন ।শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় মারা যায় নোভা।বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা.শাহাদাত হোসেন।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ দৈনিক সকালের সময় কে জানান, চিড়িয়াখানার সিংহী নোভা প্রায় ১৮ বছর ৪ মাস বেঁচেছিল।এক বছর ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিল এবং ২৬ সেপ্টেম্বর থেকে খাওয়া-দাওয়া বন্ধ ছিল তার। এক চোখ ছানিতে নষ্ট হয়ে গিয়েছিল। জটিলতা দেখা দিয়েছিল কিডনি ও যকৃতে। নোভা’র মরদেহ ময়নাতদন্ত করা হবে। মাটিচাপা দেওয়ার আগে চামড়া সংরক্ষণ করা হবে। এরপর কঙ্কাল সংগ্রহ করা হবে। ভবিষ্যতে চিড়িয়াখানায় জাদুঘর হলে সেখানে নোভার চামড়া রাখা হবে।

২০০৫ সালের ১৬ জুন সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর ঘরে ২০০৫ সালের ১৬ জুন সিংহ বর্ষা ও নোভার জন্ম হয়। তাদের জন্মের কিছুদিন পর তাদের বাবা রাজ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি মা লক্ষ্মী মারা যায়। প্রায় ১১ বছর নিঃসঙ্গ কাটানো নোভার জন্য পুরুষ সঙ্গী আনার উদ্যোগ নিলে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর প্রাণী বিনিময় প্রক্রিয়ায় রংপুর চিড়িয়াখানায় বর্ষাকে পাঠিয়ে সেখান থেকে আনা হয় প্রায় ১৩ বছর বয়সী সিংহ বাদশাহকে এবং চট্টগ্রামে তার নাম রাখা হয় নভ।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সিংহ নভ এবং সিংহী নোভাকে এক খাঁচায় দেওয়ার সময় বেশ আয়োজন করে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সিংহী নোভার বয়স ছিল ১১ বছর এবং নভ এর ১৩ বছর। মানে সিংহ-সিংহী প্রজনন সময়ের শেষ দিকে এসে এক হয়েছিল। নভ’র স্বাভাবিক চাঞ্চল্য কমে যাওয়ার পাশাপাশি তার প্রজনন ক্ষমতাও লোপ পেয়েছিল। তাই স্বাভাবিক প্রজনন হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print