আজ বৃহস্পতিবার ║ ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে দক্ষিণ সুদানের প্রতিনিধিদল

Share on facebook
Share on whatsapp
Share on twitter

জাইকার সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অভিজ্ঞতা জানতে দক্ষিণ সুদানের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের পর প্রতিনিধি দলটির কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। এদিন প্রতিনিধি দলটি চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে চসিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ এবং জাইকার কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print