আজ সোমবার ║ ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফিরিঙ্গী বাজারে শরবত বিতরণ

Share on facebook
Share on whatsapp
Share on twitter
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে শ্রমজীবীদের মাঝে শরবত ও নাস্তা বিতরণ করেছে জিয়া সংগঠন। সোমবার (৮জুন) দুপুরে ব্রীজঘাট থেকে ট্রাকযোগে ফিরিঙ্গি বাজারের বিভিন্ন এলকা ঘুরে এই শরবত বিতরণ কার্যক্রম চালিয়েছে সংগঠেনর নেতাকর্মীরা।
এতে ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জিয়া সংগঠনের উপদেষ্টা লিয়াকত আলী ও ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রমিকদলের সাবেক সভাপতি এবং জিয়া সংগঠনের উপদেষ্টা মো. মাসুদ রানার পৃষ্ঠপোষকতায়, জিয়া সংগঠনের সভাপতি এম. এ. সামাদ বাবুল,
সাধারন সম্পাদক ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক  কাজী নুরুল আলম, জিয়া সংগঠনের সিনিয়র সহসভাপতি  মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. সিরাজ চেয়ারম্যান,  শের মোহাং শেরু, মো. আলী আব্বাস, রহমান, মো. মজিব ও আবু আহাম্মদসহ সংগঠনের অনান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
শরবত বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের আপামর জনসাধরণের নয়নমণি। দেশের যখন দুরবস্থা তখন তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিখাতকে গুরুত্বসহকারে বিবেচনা করে কৃষকের সকল চাহিদা মেটানোর চেষ্টা করেছেন। ফলে দেশে খাদ্য উৎপাদন বেড়েছিল। শ্রমজীবী মানুষের কল্যাণে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি করেছিলেন। কলকারখানায় উৎপাদন বেড়েছিল,তাই আপামর জনসাধারণের মনে জায়গা করে নিতে পেরেছিলেন তিনি। বর্তমানে তাঁরই সুযোগ্য পুত্র তারেক রহমান  রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে পিতার আদর্শে জনগণের জন্য কাজ করছেন। তারেক রহমানের নিরলস প্রচেষ্টায় দুর্নীতি শূন্যের কোটায় নেমে যাবে, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠলেই উন্নয়নের অগ্রযাত্রা কেউ দাবায়া রাখতে পারবে না।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print