আজ রবিবার ║ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পটিয়ায় নৌকার সমর্থনে মহিলা আওয়ামীলীগের প্রচারণা

Share on facebook
Share on whatsapp
Share on twitter

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২পটিয়া সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীকে জয়যুক্ত করতে রাত দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গনসংযোগ করে প্রচার প্রচারণা চালাচ্ছে মহিলা আ’লীগের নেতৃবৃন্দরা। শনিবার উপজেলার জিরি, কচুয়াই, আশিয়া, ও হাঈদগাও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, হেন্ড বিল সহ গনসংযোগ করতে দেখা গেছে গেছে শতাধিক মহিলা নেত্রীদের।
গনসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদিকা সাজেদা বেগম, মহিলা নেত্রী হোসনেয়ারা বেগম, জাহানারা বেগম, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার, ফেরদৌস বেগম, ইউপি সদস্য রুমা আক্তার, ফেরদৌস আক্তার, ঝর্ণা দাশ, আরজু আক্তার ও নারগিস আক্তার প্রমুখ।
গনসংযোগ শেষে মহিলা নেত্রী সাজেদা বেগম বলেন, এই পটিয়াকে বিগত ১৫ বছর বিচ্চু সামশু’র পরিবার জিম্মি করে রেখে শোষণ করে গেছে। আওয়ামী লীগের নামে নৌকা প্রতিক নিয়ে বিগত বছর গুলোতে নাটক আর দুর্নীতি করে গেছে। পটিয়াবাসী দূর্নীতিবাজকে আর ভোট দিবে না। আমরা মাঠে নেমেছি সব মানুষদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা শতভাগ নিশ্চিত আগামী ৭ তারিখ পটিয়ার সকল মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে মোতাহেরুল ইসলাম চৌধুরীকে জয়যুক্ত করবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print