আজ মঙ্গলবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবিতে সেইভের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

Share on facebook
Share on whatsapp
Share on twitter

সফলতার পাঁচ বছর পূর্ণ করেছে Student Against Violence Everywhere (SAVE)। এ উপলক্ষে বৃক্ষরোপণ ও কেক কেটে দিনটি উদযাপন করেছে সেইভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার।

অনুভূতি প্রকাশ করে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, সেইভ এমন একটি সংগঠন যা শান্তি এবং সহনশীলতা নিয়ে কাজ করে। সহনশীলতা অনেক বড় একটি বৈশিষ্ট্য যা ছাত্রদের মধ্যে সবসময় থাকে না। সামান্য সহনশীলতার অভাবে অনেক সময় বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে সেইভ একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সেইভের সকল কার্যক্রমে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে সেইভ চবি চ্যাপ্টারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেইভের সকল কার্যক্রম সম্পর্কে আমি অবগত। ভবিষ্যতেও আয়োজকরা যখন ডাকবেন সেইভের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

এর আগে কর্মসূচি শুরু হয় সেইভের কার্যক্রম, বিগত পাঁচ বছরের সফলতা, সেইভের বর্তমান এজেন্ডা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। এসময় সেইভের মূলমন্ত্র, বিগত পাঁচ বছরের অর্জন ও আগামী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সেইভ চবি চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইমাম ইমু।

পরবর্তীতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সেইভের চবি চ্যাপ্টারের মডারেটর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান।

আফজালুর রহমান বলেন, জ্ঞানভিত্তিক নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে সেইভ। আজকে সেইভের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি একটি ভালো উদ্যােগ। আগামীতে সেইভ ভালো কাজ করে সমাজে ভূমিকা রাখবে বলে আশা করি।

২০১৮ সালের ৩১ অক্টোবরে সেইভ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্ন প্লাটফর্ম যেখানে শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করা হয়। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। শিক্ষার্থীদের নেতৃত্ব ও সক্ষমতার উন্নয়নে ভূমিকা রাখছে এটি। বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সেইভের কার্যক্রম চলমান রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print