আজ সোমবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

ক্লাবের সভাপতি সাফায়াত হোসেন তুষারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা নাওয়ার জাহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুসরাত নিম্মি।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের মডারেটর ও আন্তর্জাতিক
বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার আলম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অ্যালামনাই ও সাবেক হেড অফ অপারেশন মিনহাজুর রহমান শিহাব,সহ-সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ সিয়ামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী ও সময়োপযোগী জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ জরুরি। ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ক্যারিয়ার গঠনের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। জীবনমুখী ও কার্যকর নেতৃত্ব গুণসম্পন্ন মানবসম্পদ তৈরিতে ক্যারিয়ার ক্লাবের প্রয়াস অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডিজ সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব, চিটাগাং ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব, উদ্দীপ্ত বাংলাদেশ, ইয়ং ইকোনোমিস্টস’ সোসাইটি, ফিন্যান্স বিজনেন্স এন্ড ডিবেটিং অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print