আজ বুধবার ║ ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রুমা সেনাজোন কর্তৃক শিক্ষাসামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান

Share on facebook
Share on whatsapp
Share on twitter
রুমা সেনাজোন কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ এবং আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান ১১ অক্টোবর  (বৃহস্পতিবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।  এসময় স্থানীয় স্কুল ও কলেজের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন, রুমা জোনের অন্যান্য সেনা  অফিসারবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।
উক্ত অনুষ্ঠানে অধিনায়ক  বলেন, পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের জীবন যাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতাই রুমা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে পেরে আমরা আজ অনেক আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক উপস্থিত সকলকে অবহিত করেন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print