আজ বৃহস্পতিবার ║ ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এক প্রস্তুতি সভা লুসাই ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নাট্য সংস্থার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা, জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম জেলার সভাপতি সুলতান আহম্মদ কমল, আবৃত্তিকার ও কবি সোমা মুৎসুর্দ্দী, চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী জুয়েল দ্বীপ, নারী নেত্রী এডভোকেট ফরিদা আকতার, নারী নেত্রী জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, সংগীত শিল্পী আনিস খোকন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল গফুর তালুকদার, বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতা জে.বি এস আন্দবোধি ভিক্ষু, জান্নাতুন সায়রা লিজা, সাংস্কৃতিক কর্মী আমিনুল হক লিটন প্রমুখ।

আগামী ২১ অক্টোবর (শনিবার) বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ যে কোন বয়সের প্রতিযোগী হামদ, নাত গজল, ইসলামী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা সফল করতে চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print