আজ সোমবার ║ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মানুষের প্রত্যাশা পূরণে সকলে মিলে কাজ করতে হবে: আমীর খসরু

Share on facebook
Share on whatsapp
Share on twitter

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলেছেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে তৈরি করতে বিনিয়োগ বাড়াতে হবে। চট্টগ্রাম বন্দরের বাধা ও জটিলতা নিরসন করে আন্তর্জাতিক স্তরের একটি কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। চট্টগ্রাম বন্দর দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালিত হলে তা বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

তিনি গত ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে বীর চট্টলার ইতিহাসে প্রথম চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের নবনির্বাচিত এমপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নির্বাচিত হওয়ার পর চট্টগ্রাম আগমণ উপলক্ষে মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। আমাদের একটি নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা
প্রত্যাশা পূরণে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে হবে। করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, নাছির উদ্দীন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মোঃ হুমায়ূন কবির, আবদুল্লাহ আল টিটু, মোঃ এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, তানভীর মল্লিক, কামাল পাশা, আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, সাবেক সম্পাদক মন্ডলী’র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, মোহাম্মদ আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, ইকবাল হোসেন, আসাদুজ্জামান রুবেল সাবেক সহ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কোরবান আলী, জিয়াউল হক মিন্টু, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ মুহাম্মদ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, আরিফ হোসেন, আনোয়ার হোসেন আনু, সিরাজ শিকদার, হাসান মনসুর, ইয়াছিন আজাদ, সাইদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সদস্য হাবিবুল্লাহ খান, শাবাব ইয়াজদানি, কলিম উল্লাহ, প্রফেসর সাইদুল হক শিকদার, আবদুল করিম, থানা যুবদলের সাবেক আহবায়ক শফিউল আজম, মোহাম্মদ সেলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, সাইফুল আলম রুবেল, মোর্শেদ কামাল, ইউনুছ মুন্না, সাবেক ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, মো: হাসান, মোহাম্মদ জাবেদ, সাইফুল আলম, মাসুদ আলম, সাইফুল ইসলাম ও সোলেমান হোসেন মনাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print