আজ মঙ্গলবার ║ ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে গণসংযোগে গণজোয়ার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগে গণজোয়ার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা। গত ফেব্রুয়ারীর (শুক্রবার) বেলা ৩টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত নগরীর চান্দগাঁও থানাধীন চট্টগ্রাম ৮ আসন নির্বাচনী এলাকার মোহরা ৫নং ওয়ার্ডের অভ্যান্তরিন বাইপাস সড়কগুলোতে হাতপাখা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জান আলী স্টেশন জামে মসজিদের সম্মুখ হতে বিশেষ দোয়া মোনাজাত করে, দলীয় প্রতীক হাতপাখা এবং শতাধিক নেতাকর্মী অনুসারীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগে মেতে উঠেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

এসময় ইসলামের পক্ষে হাতপাখা মার্কায় ভোট চাইতে চাইতে, জান আলী স্টেশন চত্বর ক্রস করে কুলাপাড়া সড়কের আলী চৌধুরী বাড়ি হয়ে ভুতের ভিটা খ্যাত স্থানে গিয়ে ব্যাপক ভাবে মিছিল ও গণসংযোগ চালায় দলটি।

এছাড়া এ,এল,খাঁন স্কুল সড়ক হয়ে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বায়তুল জামে মসজিদে আসরের নামজ আদায় করেন দলনেতা এইচ এম নূরুল আলম।
নামাজ আদায় শেষে ওয়াসা সড়ক হয়ে মৌলভীবাজার আরাকান সড়কের দুইপাড়ে দোকানে দোকানে গিয়ে গণসংযোগ চালায় দলটি।

এসময় ইস্পাহানী জেটি রোড হয়ে পাঠান পাড়া এলাকায় গিয়ে দলীয় প্রতীক হাতপাখা উঁচিয়ে সমবেত কন্ঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রচার প্রচারণা চালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এসময় কালুরঘাট ঐতিহাসিক ব্রীজের রেললাইন ক্রস করে হিন্দুপাড়ার মধ্য দিয়ে সাফা মোতালেব কলেজের প্রধান ফটক দিয়ে দেওয়ান মহসিন সড়ক হয়ে পূর্ব মোহরায় ব্যাপক গণসংযোগ চালায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

এবং কর্ণফুলী ও হালদা নদীর পশ্চিম তীর চট্টগ্রাম সিটি প্রটেক্টশন আউটার রিং রোড হয়ে মোহরা কোম্পানির জামে মসজিদে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন এইচ এম নূরুল আলম।

মাগরিবের নামাজ শেষে উত্তর মোহরা হয়ে রাজা খান চৌধুরী বাড়ি এলাকায় গণসংযোগ করেন দলটি এবং ওয়াসা বালুর-টাল হয়ে দিঘির পাড় এলাকার দেওয়ান মহসিন সড়ক দিয়ে পশ্চিম মোহরা গোলাপের দোকান, গোল আমগাছ তল হয়ে সরাসরি উত্তর চান্দগাঁও বোর্ড ইস্কুল এলাকায় গিয়ে দলীয় প্রতীক হাতপাখা মার্কায় ভোট চেয়ে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এইচ এম নূরুল আলম।

এতে উত্তর চান্দগাঁও বোর্ড ইস্কুল বাজার কমিটির সভাপতি বিপুল ধর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল মিঞা’র নেতৃত্বে কয়েক’শত লোকের সমাগম হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print