আজ শুক্রবার ║ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    ১২ তারিখে জনগন ধানের শীষের বিপ্লব ঘটাবে:ইসরাফিল খসরু

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের ওয়ারিশ চৌধুরী মসজিদে জুমার নামাজ আদায় করেন।
    সেখানে তিনি মুসল্লিদের কাছে তার বাবার জন্য ও ধানের শীষের জন্য দোয়া চান।
    পরে তিনি পশ্চিম পাড়া, খলিল সওদাগড় বাড়ি, রোহিঙ্গা পাড়া, ফকিরহাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
    এসময় ইসরাফিল খসরু বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে ধানের শীষের বিপ্লব ঘটাবে, ব্যালট বিপ্লব ঘটাবে। জনগণ গণতন্ত্রের পক্ষে,স্বাধীনতার পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিবে।
    এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আবু মুসা, আব্দুস সবুর, বিএনপি নেতা হাজী জাহিদুল হাসান, নুরুল আমিন, মোঃ হারুন, হুমায়ন কবির সোহেল, আবু সাঈদ হারুন, নাসির মোঃ, মহানগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানভীর, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, মোঃ নেজামুদ্দিন, আসলাম মিয়া কোম্পানি সহ প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print