আজ সোমবার ║ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে গণসংযোগ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম-এর পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগকালে আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ জোরদারে তিনি কাজ করতে চান। এ সময় তিনি সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোজাম্মলের নেতৃত্বে বিএনপি নেতা আবু জাফর, নুর মোহাম্মদ, মোহাম্মদ ফারুক, অভিজিৎ ও জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আসনে ধানের শীষের প্রতি মানুষের ব্যাপক সমর্থনেরই বহিঃপ্রকাশ।
এছাড়া গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বাংলা ভার্সন চট্টগ্রামের প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ জসিম, মোহাম্মদ কোকন, মোহাম্মদ মাহবুবর আলম, মোহাম্মদ আরফাদ আলম, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ আভিসহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print