আজ মঙ্গলবার ║ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে জামায়াতের জনসভা সফল করায় মহানগরী আমীরের কৃতজ্ঞতা প্রকাশ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

    এক বিবৃতিতে তিনি জনসভা সফল করতে সহযোগিতার জন্য চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ, পুলিশ, র‍্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সাংবাদিক বন্ধুদের পাশাপাশি ১১ দলসহ জামায়াতে ইসলামীর সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ এবং সর্বোপরি চট্টগ্রামের সচেতন জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই জনসভা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

    তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বশেষ খবর