আজ সোমবার ║ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে আমীরে জামায়াতের সমাবেশে লাখো মানুষের ঢল নামবে: লুৎফর রহমান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সমাবেশে লাখো শ্রমিক ও মেহনতী মানুষের ব্যাপক অংশগ্রহণ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

গত সোমবার (২৬ জানুয়ারী) নগরের জামালখানে ফেডারেশনের মহানগর কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এস এম লুৎফর রহমান বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছে। এই আন্দোলনে শ্রমিক সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে আরও শক্তিশালী করবে এবং চলমান গণআন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শ্রমিকরা দেশের সবচেয়ে বড়ো জনশক্তি। ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনে শ্রমিক সমাজকে উপেক্ষা করে কোনো টেকসই পরিবর্তন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে শ্রমিকদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগ বাধাগ্রস্ত হয়ে আসছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলেই শ্রমিক সমাজ তার সাংবিধানিক অধিকার ফিরে পাবে।

এস এম লুৎফর রহমান আরও বলেন, ১১ দলীয় ঐক্যের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি ঘিরে শ্রমিক সমাজে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এই জোট রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠায় বাস্তবভিত্তিক ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, “১১ দলীয় ঐক্যের বিজয় মানে কেবল রাজনৈতিক পরিবর্তন নয়; এটি হবে শ্রমিক জনতার অধিকার পুনরুদ্ধার ও মর্যাদাভিত্তিক রাজনীতির সূচনা।”

তিনি বলেন, ২ ফেব্রুয়ারির সমাবেশে শ্রমিক জনতার ব্যাপক উপস্থিতিই প্রমাণ করবে—দেশের শ্রমিক সমাজ আর পিছিয়ে নেই। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারা রাজপথে সক্রিয়, ঐক্যবদ্ধ ও দৃঢ় ভূমিকা পালন করবে।

প্রস্তুতি সভায় মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print