আজ সোমবার ║ ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভবিষ্যতের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর : আসলাম চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতার যে আলো ছড়ায় তা আত্মস্থ করা না গেলে শিক্ষিত হয়ে দেশ জাতির তেমন উপকারে আসে না। শুধু শিক্ষিত হলেই চলবে না, আদর্শিক এবং নীতিবান তারুণ্য একটি দেশের মূল সম্পদ। আগামী বাংলাদেশে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত যে পরিবেশ দেশের মানুষ প্রত্যাশা করে তা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্মকে স্বচ্ছ, সৎ ও নেতিক দিক থেকে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরী করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২৭ জুন) সকাল ৭টায় সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গনে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত ”তারুণ্যের ভাবনায় বাংলাদেশ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বকে প্রশিক্ষণের মাধ্যমে মেধা বিকাশের লক্ষ্যে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক এই প্রশিক্ষণশালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাবেক সদস্য সচিব শেখ সাহাবুদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জয়নাল আবেদীন হিরণ, সাংগঠনিক সম্পাদক তানভীর উদ্দিন ফয়সাল, যুগ্ম সম্পাদক রিয়াদ, ছলিমপুর ছাত্রদলের সাবেক সভাপতি নিয়াজ মোরশেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু প্রমূখ।

ব্যতিক্রমী এই প্রশিক্ষণ কর্মশালায় ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল ছাত্রদল কর্মীদের থেকে সাধারণ কর্মীদের বক্তব্য শুনেন। বিভিন্ন ওয়ার্ড থেকে যারা বক্তব্য রাখেন তারা হলেন ১ নং ওয়ার্ড তুহিন, ২ নং ওয়ার্ড রুবাইয়্যাত জাহাঙ্গীর, ৩ নং ইমাম উদ্দিন সৌরভ, ৪ নং ওয়ার্ড রমজান আলী, ৫ নং ওয়ার্ড ইলিয়াছ, ৬ নং ওয়ার্ড ইফতি, ৭ নং ওয়ার্ড সাদেক, ৮ নং ওয়ার্ড সেলিম, ৯ নং আল-আমিন। এদের মধ্য থেকে আজকে যার জম্মদিন তাকে খুঁজে নিয়ে উপহার তুলে দেয়া হয়। তাছাড়া যথাসময়ে আসা অনেকের মধ্য থেকে লটারির মাধ্যমেও একজনকে পুরস্কৃত করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print