আজ বুধবার ║ ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আন্ত ক্রিকেট টি 10 টুর্নামেন্ট সম্পন্ন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রামের সাগরিকায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত ক্রিকেট টি 10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জাহিদুল করিম কচি।

বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন মিজান ও আবু ইউসুফ শামীম।

আরও উপস্থিত ছিলেন, ফেরদৌস আলম, শহিদুল ইসলাম সমু, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ আলম, স্পোর্টস একাডেমীর পরিচালক মমিন খন্দকার, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, আলী হায়দার ছোটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান তানভীর আহমেদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print