আজ শুক্রবার ║ ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন চবি অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া প্রকৃতি সংরক্ষণ পদক লাভ করেছেন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) চ্যানেল আইয়ের ‘চেতনা চত্বরে’ তার হাতে এ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ বেকস্ট্রম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত সম্মাননা নিয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন ও চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব মোহামদ শামসিল আরেফিন উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩ অর্জন করায় ড. মো: মনজুরুল কিবরীয়াকে অভিনন্দন জানান এবং তার গবেষণা কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখে দেশ-জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print