আজ রবিবার ║ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে চট্টগ্রাম মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

সম্প্রতি ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে একটি ‘ত্রাণ সংগ্রহ কমিটি’ গঠন করা হয়। সেই কমিটির ত্রাণ তহবিলে বন্যার্তদের সহায়তায় অনুদান দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের কাছে অনুদানের টাকা হস্তান্তর করা হয়।

এ সময় বিএনপি নেতা জাহিদ হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দকে বন্যার্তদের সহায়তায় আর্থিক অনুদান প্রদান করায় ধন্যবাদ জানান।

এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহাননগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান এবং চট্টগ্রাম ত্রাণ কমিটির চেয়ারম্যান সৈয়দ আজম উদ্দিন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print