আজ রবিবার ║ ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চবিতে সকল ধরনের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থী দ্বারা অপর এক শিক্ষার্থীর উপর সকল ধরনের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোন শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল প্রকার র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোন শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযত প্রমাণ সাপেক্ষে কোন ধরণের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print