আজ বৃহস্পতিবার ║ ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চবির শাহ আমানত হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে তল্লাশি অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময়ে ১৬টি রামদা, ৭টি হেলমেট এবং মদের বোতলসহ অসংখ্য রোড-স্টাম্প উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত চবির সহকারী প্রক্টর জনাব মো. নুরুল হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতকালের মত আজকেও আমরা হলে তল্লাশি অভিযান পরিচালনা করেছি। এ সময়ে ধারালো দেশীয় অস্ত্র, হেলমেট, মদের বোতল এবং রোড-স্টাম্প উদ্ধার করা হয়। আমরা আগামীকালও বাকি হলগুলোতে তল্লাশি করবো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print