আজ রবিবার ║ ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চবির দুই হলে তল্লাশি, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব ও শাহজালাল হলে তল্লাশি অভিযান পরিচালনা করেছে প্রক্টরিয়াল বডি। এ সময়ে ৩০টি রামদা, ১৮টি মদের বোতল, ৫টি হেলমেটসহ রড ও স্টাম্প উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি প্রক্টর অধ্যাপক ড.তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়৷

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এখন পর্যন্ত আমরা আব্দুর রব ও শাহজালাল হল তল্লাশি করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র করেছি। এ ছাড়া কয়কটি হেলমেটসহ রড-স্টাম্প উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করার মূল কারণ হচ্ছে, আমরা আগামী ৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার সিন্ধান্ত নিয়েছি। এজন্য হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print