আজ বৃহস্পতিবার ║ ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যুবদল নেতা শহীদ ছোটনের পরিবারের পাশে আসলাম চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

যুবদল নেতা শহীদ ছোটনের পরিবারদের মাঝে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরী।
৩০ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় যুবদল নেতা শহীদ ছোটন এর স্ত্রী সাথী আক্তার ও তার সন্তানদের এবং সেচ্চাসেবক দল নেতা মরহুম ইউসুফ এর পিতা আব্দুল হাই এর হাতে আর্থিক অনুদান তুলে দেন। প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করেন আসলাম চৌধুরী।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা বিএনপি নেতা মোরসালিন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, ছিন্নমূল বিএনপি নেতা ডাঃ জামাল উদ্দিন, মোঃ জিয়া উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, মিজানুর রহমান রাজু, ডাঃ নয়ন, ইয়াসিন, লুৎফুর রহমান, মোঃ সুজন, জাকির, রতন প্রমূখ।
উল্লেখ্য ২০১৬ সালে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী গ্রেফতারের ৩ মাস পর জঙ্গল ছলিমপুর ছিন্নমুল শাখা যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন ছোটনকে হত্যার উদ্দেশ্যে গুম করে আওয়ামী সন্ত্রাসীরা। তার লাশের খোঁজ এখনো মিলেনি। কিন্তু পিবিআই দুই বছর পর তদন্ত করতে গিয়ে একটি কবরের সন্ধান পেলে তা খনন করে কিছু কঙ্কাল খুজে পান। তা ডিএনও টেষ্ট এর পর তৎকালিন পিবিআই নিশ্চিত হয় যুবদল নেতা ছোটনের মরা দেহের কঙ্কাল। অপর দিকে ছিন্নমুল সেচ্চাসেবক দলের সহ সভাপতি মোঃ ইউসুপ একটি সড়ক র্দুঘটনায় পা হারিয়ে রাজনীতির আদর্শ থেকে দুরে সরে না গিয়ে দলকে সংগঠিত করতে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখে গেছেন। চলতি বছরের জুন মাসে লিভার সমস্যায় অসুস্থ্যতার মধ্য দিয়ে না ফেরার দেশে চলে যান। কিন্তু তাদের পরিবার তাদের সন্তানদের নিয়ে অসহায় জীবন যাপন করেন।
দীর্ঘ ৯ বছর কারাভোগের পর মুক্ত হন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী এফসিএ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print