আজ সোমবার ║ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে কৃষিজমির মাটি কাটার দায়ে অর্থদন্ড

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম চন্দনাইশে কৃষিজমির মাটি কাটার দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে এক্সকেভেটর। ২৭ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড দক্ষিণ হারলায় একটি এবং কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদে ২টি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে এই অভিযান চালানো হয়। এই সময় ফসলি জমির টপ সয়েল কেটে গর্ত করার কাজে ব্যবহৃত ২টি স্ক্র্যাভেটর জব্দ করে জব্দকৃত স্ক্র্যাভেটরগুলো কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মেম্বার খুরশিদা বেগমের নিকট জিম্মায় দেয়া হয়। তবে পূর্ব এলাহাবাদ এলাকায় তাৎক্ষনিক কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি। অপরদিকে দক্ষিণ হারলা এলাকায় মাটি কাটার দায়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল ইসলাম এর ছেলে মোঃ তুহিন (৪০) মাটি কাটার অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্ক্র্যাভেটরটি অভিযান স্থল থেকে দ্রুত সরিয়ে নিতে আদেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় তিনি বলেন,চন্দনাইশ উপজেলায় কিছু অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে। যার ফলে সাধারণ মানুষের ফসলি জমি নষ্ট হচ্ছে। তাই ফসলি জমি রক্ষার জন্য এই অভিযান চালানো হচ্ছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print