আজ বুধবার ║ ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করুন: নজরুল ইসলাম

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস‍্য ও নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডের অংশীদার হিসেবে আমি ১০ বছর সংসদ সদস‍্য থাকাকালীন এলাকায় ব‍্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। পুনরায় আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমি অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন‍্য নৌকায় ভোট প্রদান করবেন। তাহলে আমি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে চন্দনাইশ সাতকানিয়ার আংশিক এলাকাকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ।
শুক্রবার (২৯ ডিসেম্বর ) সকাল ১০টায় নৌকা প্রতীকের সমর্থনে চন্দনাইশের হাশিমপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগকালে তিনি এসব বলেন। এসময় তিনি উপজেলার হাশিমপুরের বাগিচাহাট এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে এ গনসংযোগ ও প্রচারণা করেন।
এ সময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কৈয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর , সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, ব‍্যাংকার মোহাম্মদ মহিউদ্দিন, আ ফ ম দিদারুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা যুবলীগের নেতা,জাহিদুল ইসলাম জাহি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক স্কুল উপ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সুজন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী, এম জাহেদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ এর যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা, জাফর সাদেক, মিজান, সাজিব,শাওন,এবি নোমান, মাহি,সাঈদসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print