আজ রবিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে ভ্রাম‍্যমান আদালতে ৫৯ হাজার টাকা জরিমানা আদায়

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রামের চন্দনাইশে মেয়াদোত্তীর্ণ পণ‍্য বিক্রি ও মূল‍্য তালিকা প্রদর্শন না করায় ১০ দোকানীকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম‍্যমান আদালত। আজ
সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর সদরস্থর বাজার ও বৈলতলী ইউনুছ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে জরিমানাপ্রাপ্ত দোকানগুলো হলো,সদর বাজারের ইলিয়াছ ষ্টোর ১০ হাজার,এম. এ হাকিম ষ্টোর ১০ হাজার,জাফর ষ্টোর ২ হাজার,মক্কা মদিনা ষ্টোর ৫ হাজার,ফজল করিম (চায়ের দোকান) ১ হাজার,পারভীন ষ্টোর ৫ হাজার ও বৈলতলী ইউনুছ মার্কেটের মোহাঃ ইউছুপ ১ হাজার,বিকাশ ষ্টোর ১০ হাজার,হাজী মোতালেব এন্ড সন্স ১০ হাজার ও ফোরক ষ্টোর ৫ হাজারসহ মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন,দ্রব‍্যমূল‍্য স্থিতিশীল রাখতে এবং পণ‍্যের গুনগত মান নিশ্চিতকরতে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও এই অভিযান অব‍্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহযোগিতা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print