আজ রবিবার ║ ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর ) সকালে বিদ‍্যালয় হলরুমে অনুষ্টিত বিদায় সংর্বধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সহ সভাপতি ও চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী । এতে প্রধান অতিথি ছিলেন, বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস‍্য বীর মুক্তিযোদ্ধা এটিএম সামশুদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, সাংবাদিক খালেদ রায়হান, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল, জাহিদুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী মোহাম্মদ সেলিম । অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ‍্যালয়ের সহকারি শিক্ষিকা এ‍্যাপি দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষিকা যথাক্রমে নাহিদা আক্তার, শালীমা আক্তার, কাজী ছাবেরা বেগম, শারমিন আক্তার। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, শারমিন আক্তার, বেবী আক্তার, ইস্পাত মৌলি প্রমুখ। এ সময় অতিথিরা বলেন,উপস্থিত সকল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “শিশু বয়সটাই হলো মেধা ও নৈতিকতা গড়ে তোলার সময়। জ্ঞান আহরণ শুধু স্কুলের শিক্ষকদের উপর ছেড়ে দিলে হবে না, নিজেদেরও বাসায় তাদের প্রতি যত্নশীল হতে হবে। তিনি বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ‍উৎসাহ, প্রেরণা, সাহস ও শক্তি। প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print