আজ রবিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সমাজ সেবার জন্য বিশেষ সম্মাননা পেলেন মনিরুজ্জামান চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

শিক্ষার্থীদের কল্যান ও সমাজ সেবায় অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ শুভেচ্ছা স্মারক পেলেন মনিরুজ্জামান প্রকাশ শিমুল চৌধুরী।শিক্ষার গুনগত মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে উক্ত কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য যে মনিরুজ্জমান চৌধুরী প্রকাশ শিমুল চৌধুরী একজন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাষ্ট্র প্রবাসী, শিক্ষানুরাগী ও গাছুয়া’র কৃতি সন্তান। তিনি দীর্ঘ বছর ধরে দরিদ্র, হতদরিদ্র, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সহযোগিতা করে আসছেন। চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্যও তিনি সন্দ্বীপের স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও বিভিন্ন জরুরী সামগ্রী প্রদান করেছেন। এছাড়াও একটি ICU স্থাপনের জন্য তিনি খুবই আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিরলস সমাজ সেবার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে তিনি এলাকার অনেক গরীব ও অসহায় পরিবারে মাসিক ভরনপোষন ও চালিয়ে যাচ্ছেন।

এ সমস্ত কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিগত দিনেও অনেক প্রশংসিত হয়েছেন। তার ধারাবাহিকতায় তিনি প্রবাসে অবস্থান করায় ওনার পক্ষ হতে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান ও অতিথিদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামান সুজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print