আজ সোমবার ║ ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রামের চন্দনাইশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এবং বাসি-পচা খাবার মজুদ করার দায়ে দুই হোটেল ও মুদির দোকানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন। এসময় খাঁনহাট বাজারে ঢাকা মিষ্টি মুখের মালিক সাখাওয়াত হোসেনকে ২০ হাজার টাকা,শাহী মিষ্টি বনের মালিক মো. হারুনকে ২০ হাজার টাকা ও মের্সাস আল্লাহর দান এর মালিক আব্দুল খালেকে ৫হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এব্যাপারে তিনি বলেন,উপজেলার বিভিন্ন হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বাসি-পচা খাবার রাখার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এই সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print