আজ মঙ্গলবার ║ ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে নতুন কারিকুলামে ভর্তি আবেদন শুরু

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্ৰামে নতুন নীতিমালায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে এ আবেদন শুরু হয়। ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করা যাবে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনলাইনের(https://gsa.teletalk.com.bd) এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন।ভর্তিতে এবারও পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র জানিয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ভতির জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালা পুরোপুরি অনুসরণ করতে হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে। শিক্ষা সচিব মোহাম্মদ সোলেমান খান স্বাক্ষরিত নীতিমালাটি গত রোববার প্রকাশিত হয়েছে। নয়া নীতিমালায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি শ্রেণিতে ও আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে স্কুলের কোনো শ্রেণির কোনো শাখাতেই ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১১৪ ও দিবা শাখায় ১২০টি আসন, ষষ্ঠ শ্রেণির দিবা শাখায় ২০, সপ্তম শ্রেণির প্রভাতী শাখায় ১০ ও অষ্টম শ্রেণির প্রভাতী শাখায় ১০টি আসন রয়েছে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১১৬টি ও দিবা শাখায় ১১৯টি এবং নবম শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০ করে মোট ১২০টি আসন রয়েছে। সরকারি মুসলিম হাইস্কুলের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৯টি ও দিবা শাখায় ৬০টি, ষষ্ঠ শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি এবং নবম শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হবে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৬টি, দিবা শাখায় ৫৮টি এবং ষষ্ঠ শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি আসন রয়েছে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১২০টি এবং দিবা শাখায় ১১৯টি আসন রয়েছে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৯ ও দিবা শাখায় ৬০টি এবং ষষ্ঠ শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি শূন্য আসন রয়েছে।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় (বালিকা) ৫৮টি, দিবা শাখায় (বালিকা) ৬০টি, ষষ্ঠ শ্রেণির প্রভাতী শাখায় (বালিকা) ৬০ ও দিবা শাখায় (বালক) ৬০টি, নবম শ্রেণির প্রভাতী শাখায় (বালিকা) ৬০টি এবং দিবা শাখায় (বালক) ৫৯টি শূন্য আসন রয়েছে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১১৮ এবং দিবা শাখায় ১২০টি আসন রয়েছে। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৯ এবং দিবা শাখায় ৬০টি শূন্য আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হবে। এছাড়া, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে শুধুমাত্র ১০টি শূন্য আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদি উর রহিম জাদিদ দৈনিক সকালের সময় কে বলেন,সারা বাংলাদেশে শিক্ষার্থী ভর্তির যে নির্দেশনা জারি করা হয়েছে তাতে প্রতি শাখাতে ৬০ জন করে উল্লেখ করা হয়েছে। আমরা সেভাবে আবেদন গ্রহন করবো এবং পরবর্তী পদক্ষেপ নেব।বেসরকারি স্কুলগুলোর ভর্তির ক্ষেত্রে লটারি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেসব স্কুল লটারিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের লটারি হবে। কিন্তু সব স্কুল লটারি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়নি। তারা তাদের মতো করে ভর্তি করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print