আজ বুধবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পটিয়ায় সনাতনী সম্প্রদায়ের মতবিনিময়ে হুইপ সামশুল হক চৌধুরী

উন্নয়নের স্বার্থে পুনরায় শেখ হাসিনাকে  ক্ষমতায় আনতে হব

Share on facebook
Share on whatsapp
Share on twitter

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের অবকাঠমোগত যে উন্নয়নমূলক কাজ হয়েছে সব শেখ হাসিনারই অবদান। দেশের স্বার্থে তিনি কারো কাছে আপোষ করেনা। আগামীতে শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে তাহলে দেশ আবার পিছিয়ে যাবে। শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা বন্ধ হয়ে যাবে। কারন বিএনপি দেশের উন্নয়ন চায়না তারা দেশটাকে লুটেপুটে খাবে। তাই দেশের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতাই আনতে হবে। তিনি গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
ইউপি সদস্য স্বপন কান্তি দে এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, ভাটিখাইন এন.কে.এম ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক ননী গোপাল পাল, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বখতিয়ার, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, শিক্ষক শ্যামল কান্তি দে, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মাধাই চন্দ্র নাথ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ইউপি সদস্য জসিম উদ্দিন, আবুল কালাম, রুজি আকাতর প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print