আজ মঙ্গলবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির পরিচালনা কমিটি পুনর্গঠন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির (জামুকা নিবন্ধন নং- ১৬৩/২০১৩) পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান এবং সংগঠনের আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির মূল কমিটির সাথে আমার ৬/১/২০১৯ সালের চুক্তি অনুযায়ী ক্ষমতাবলে সংগঠনের যাবতীয় কার্যক্রম সঠিক ও সুচারুভাবে পরিচালনার জন্য প্রথমে ২০১৯ সালের ৬ মার্চ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরে ২০২৪ সালে অনুমোদিত পরিচালনা কমিটির ৬০ শতাংশ সদস্যের সম্মতিক্রমে কমিটি বিলুপ্ত করে নতুনভাবে ৬ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কার্যক্রমের গতি বাড়াতে চলতি কমিটির ৯০ শতাংশ সদস্যের সম্মতিক্রমে কমিটি পুনর্গঠন করা হয়েছে। ফলে চলতি বছরের ১ জুন থেকে পুরাতন পরিচালনা কমিটির আর কোন দায়িত্ব/ ক্ষমতা থাকল না। যাবতীয় কার্যক্রম সমাধানে নতুন পরিচালনা কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হইবে। নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে পূর্বের চেয়ারম্যান হাসানুল আলম মিথুন। পরিচালক হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা মো. আফতাবুল ইসলাম, এডভোকেট মো. এরশাদুল আজম, সাংবাদিক এস এম পিন্টু, মো. মাহবুবুর রহমান ও জাহিদুল ইসলাম চৌধুরী। উপপরিচালক হিসেবে আছেন মো. মাহবুবুল আলম, মিল্টন সেন ও কামরুল হোসেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print