
ঐতিহ্য আর কৃষ্টির সমন্বয়ে রমজানের পবিত্র সন্ধ্যায় ইফতার পরিণত হয়েছে ধর্মীয় আচার এবং সামাজিক উৎসবে।
০৬ ই মার্চ শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর হালিশহর নয়া বাজার বিশ্বরোড তাসপিয়া গেইটের পাশে জেপি – কনভেনশন হলে জে.পি ইনোভেটিভ কোচিং এর জুনিয়র বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মানার্থে এই ইফতার মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক এবং জুনিয়র বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে নিয়মিত ছাত্র-ছাত্রীদের মাঝে ধারাবাহিক মাসিক পুরষ্কার হিসেবে নগদ টাকা দেওয়া হয় এবংঅভিভাবকদের ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জে.পি ইনোভেটিভ কোচিং এর পরিচলাক এ.আই জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোচিং এর শিক্ষক তানভীর, সুজন, তারেক, অমি, সালেহ, আবির, অভি, সাকিব, সহ পুরষ্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।
য়, শিক্ষার্থীদের শৃঙ্খলা, মূল্যবোধ ও আত্মবিশ্বাস গঠনে অসাধারণ ভূমিকা রাখছে। আমার ছেলে এখানে ভর্তি হওয়ার পর থেকে তার চিন্তাধারা ও আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশের জন্য আমি কোচিং সেন্টার কর্তৃপক্ষকের প্রতি কৃতজ্ঞ।’
জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের পরিচালক এ. আই জুয়েল বলেন, ’’আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি না, তাদের নৈতিক ও সামাজিক শিক্ষাতেও গুরুত্ব দিই। আমাদের লক্ষ্য, একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।’’
তিনি আরও বলেন, ’’আমি বিশ্বাস করি আমাদের জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তাদের অর্জির শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিবে। আর আমরা আমাদের শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুতি করে থাকি, তারা তাদের স্বপ্ন পূরণের জন্য শিক্ষা লাভ করতে পারে।
কোচিং এর সমন্বয়ক শরীফ মোহাম্মদ বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে মধ্যে আরো উপস্থিত ছিলেন আফসানা আক্তার, অভিষেক, মাহফুজ, মেহেরাজ প্রমুখ।










