আজ সোমবার ║ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    ধানের শীষ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক: মুহাম্মদ শাহেদ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, দেশ আজ এক গভীর সংকটময় সময় পার করছে। ন্যায় বিচার, ভোটাধিকার ও গণতন্ত্র আজ প্রশ্নের মুখে। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বিগত ১৭ বছর পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভোটের নামে জাতির সাথে তামাশা করেছে।

    তিনি ৮ ফেব্রুয়ারি (রবিবার) সকালে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান তূর্য’র সমর্থনে যুবদলের উদ্যোগে শুলক বহর এলাকায় গণসংযোগকালে তিনি এ এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, গুপ্ত রাজনৈতিক গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রি শেষ করে জাতীয় সরকারের অংশ হওয়ার চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে। যা একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অপরিসীম। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান বীর চট্টলার কৃতি সন্তান আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র। অক্সফোর্ড গ্র্যাজুয়েট মেধাবী এ প্রার্থী জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছেন। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাঈদ আল নোমানকে জয়যুক্ত করবেন। তিনি আপনাদের পাশে থাকবেন সবসময়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও বিএনপির নির্বাচনী ইশতেহার পূরণ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

    গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, সাবেক সহ-সম্পাদক হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, হাবিবউল্লাহ খান, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, রাসেল আকাশ, শহিদুল ইসলাম কুট্টি, গিয়াস উদ্দিন, মঈনুদ্দীন চৌধুরী শাকিল, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক জাবেদ হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক সাদেক আহমদ, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য আলাউদ্দিন, আমজাদ হোসেন, হাসান তোফা, সালাহ উদ্দিন, সোলাইমান হোসেন মনা, জাবেদ হোসেন, সালেহ আহাম্মদ খোকন, সত্যজিৎ বড়ুয়ার রুপু, যুবদল নেতা রাসেল আহমদ, মহিউদ্দিন গাজী, মোহাম্মদ আকবর, জাবেদ, শাহজাহান, মোহাম্মদ আনোয়ার, আসলাম হোসেন, সানি আহম্মদ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ মামুন, জসিম উদ্দিন, মোঃ সায়েদ, মোঃ রুবেল, সেলিম, ফোরকান, জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print