আজ মঙ্গলবার ║ ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষে ভোট দিন:দীপ্তি

Share on facebook
Share on whatsapp
Share on twitter

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেছেন, দেশ যখনই সংকটের মুখে দাঁড়িয়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের সময় দেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় ছিল। সে সময় তিনি একটি বাড়ি একটি খামার, খাল খনন ও দুই ফসলসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান এর ধানের শীষের সমর্থনে হালিশহর থানাধীন ২৫ নং রামপুর ওয়ার্ডের ঈদগাহ বরফ কল, সোনা শাহ মাজার, রঙ্গি পাড়া এবং ডবলমুরিং থানার ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের মুহুরী পাড়া মোড়, মিয়া বাড়ি হয়ে মনসুরাবাদসহ বিভিন্ন এলাকায় যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় আসার সময়ও দেশ নানা সংকটে ছিল। বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি অর্থনীতিকে স্থিতিশীলতার পথে নিয়ে আসেন। সেই ধারাবাহিকতায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।

তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে। দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন, এম এ গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, হায়দার আলী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, ডবলমুরিং থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ, হালিশহর থানা যুবদলের সাবেক আহবায়ক মোশাররফ আমিন সোহেল, ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন অপু, সাজেদুল ইসলাম অরিক, এডভোকেট দেলোয়ার হোসেন, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসাইন জুয়েল, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, যুবদল নেতা রাজু খান, দেলোয়ার হোসেন, রফিক, রাব্বি, হারুন, টিপু, কালাম, আলাউদ্দিন, বেলাল, ফারুক, আহাদ, তামজিদ, রামিম দিদার, আজাদ, রুবেল, তারেক, বাপ্পি, মনা, মহসিন, বশর, সোহেল, সুমনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print