আজ বৃহস্পতিবার ║ ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: ইসরাফিল খসরু

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাবা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় প্রচারণা চালাচ্ছেন তাঁর সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন তিনি।

    বুধবার (৪ ফেব্রুয়ারী) ইসরাফিল খসরু ৩৯ নং ওয়ার্ডের হক সাহেবের গলি, এস আলম গলি, বি আলম গলি, আকমল আলী রোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।১২ তারিখ তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাবেন। মহিলাদের বেশ সাড়া পাচ্ছি। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের জনগণ ধানের শীষের পক্ষে নেমেছে।
    এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান, মাহবুব এলাহী, মোজাদ বারেক,জাবেদ আনসারী সহ প্রমুখ।
    পরে ইসরাফিল খসরু ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের আদর্শ পাড়া, সত্তার হাজির বাড়ি, মুন্সিপাড়া জাফর খান পাড়া, টিজি কলোনি সহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেন।
    এসময় সাবেক কাউন্সিলর হাসান মুরাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print