আজ সোমবার ║ ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    কলকারখানার সাথে শিল্পের সমন্বয় জরুরী: আসলাম চৌধুরী

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    দেশের অর্থনীতির প্রাণ বা চালিকা শক্তি হিসেবে কলকারখানা স্থাপন প্রথম শর্ত। শিল্প এলাকা হিসেবে গড়ে উঠা যেকোন অঞ্চলকে গোছানোভাবে করা না হলে পরিবেশকে বিপর্যের সন্মুখীন হতে হয়। অথচ প্ল্যান করে শিল্প তথা কলকারখানা গড়ে তোলা গেলে পরিবেশও ঠিক থাকে আবার অর্থনৈতিক অগ্রযাত্রাও অব্যাহত থাকে। সামনের দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সমন্বিত উদ্যোগে পরিবেশবান্ধব শিল্পনীতির আলোকে নতুন নতুন কলকারখানা স্থাপন করা হবে বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

    সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কুমিরা ইউনিয়নে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

    আসলাম চৌধুরী বলেন, সীতাকুন্ডের কুমিরা একটি উন্নত ও সমৃদ্ধ অঞ্চল। এখানে রয়েছে প্রচুর কলকারখানা ও জাহাজ ভাঙ্গা শিল্পের ইয়ার্ড। বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখা কারাখানাগুলো আমাদের শিল্পাঞ্চলের জন্য অতীব গুরুত্বপূর্ণ রাখছে। এসব কারখানা এবং নতুন স্থাপনের ক্ষেত্রে যাতে পরিবেশে বিরূপ প্রভাব না ফেলে বিষয়টির সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দিন, আনোয়ারুল আযম মুকুল, শামসুদৌহা, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, জহির উদ্দিন বাবলু,জানে আলম বাবুল, ইদ্রিছ মনি, ফজলুল করিম চৌধুরী, হারুন উর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, আব্দুল মালেক মানিক, আলমগীর মেম্বার, কামরুল ইসলাম, আনিস মাস্টার, রবিউল হক লিটন ,পলাশ, মামুন মেম্বার, বেলাল উদ্দিন, আমজাদ হোসেন টিটৃ, ওমর কাইছার, ইব্রাহিম সওদাগর, আবুল হোসেন, মাহবুবুল আলম, হামিদুর রহমান মাস্টার, মোঃফারুক,কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রতন দে, সফি মেম্বার, হায়সাম সিদ্দিকী জনি, ইয়াসিন আরাফাত, তমাল হোসেন, আলমগীর হোসেন, শাহীন, মোঃ জাবেদ।

    এরপর তিনি ১নং সৈয়দপুর ইউনিয়নে গণসংযোগ করেন। সেখানেও সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print