আজ রবিবার ║ ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে; সেলিম চৌধুরী

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    লেখা পড়া করে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আদাব- কায়দা শিষ্টাচার শিখে বিনয়ী হতে পারাটাই সভ্য সমাজ গঠনে অপরিহার্য । তাই শিক্ষার্থীদের লেখা পড়ার সাথে সাথে নৈতিক- মানবিক- মূল্যবোধ সম্পর্কে শিক্ষাদানের জন্য শিক্ষকের প্রতি আহবান জানান বাংলাদেশ মানবাধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সেলিম চৌধুরী।
    প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার প্রধান উপদেষ্টা ইন্জিনিয়ার জয়নাল মল্ল বলেন, পিছিয়ে পড়া এ-ই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব যার কারনে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, এ-ই অপরিহার্যতা অনুধাবন করেএই গাউছিয়া তাহেরীয়া ছুন্নীয়া মাদ্রাসার যাত্রা শুরু। এই প্রতিষ্ঠান পরিপূর্ণ তা পেতে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। এজন্য সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
    গত কাল ৩১ ডিসেম্বর (শনিবার) পটিয়া ধলঘাট ইউনিয়নে উওর সমুরায় আনজুমান- এ রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট পরিচালিত ” গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ১০তম বার্ষিক সভা উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হামদ, নাত, কেরাত প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
    বিকালে দ্বিতীয় অধিবেশনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী, সমাজ সেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আলম মল্ল, উদ্বোধক ছিলেন, ব্যবসায়ী ও সমাজ সেবক শফিউল আলম বাদশা, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সেলিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মল্ল, আবদুল আলম মেম্বার, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক নেজাম উদ্দিন, আশরাফুল আলম, নাছির উদ্দীন সওদাগর, হুমায়ুন কবির মাসুদ, বাদে মাগরিব দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক হাবিব উল্লা মাষ্টার, প্রধান অতিথি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারী আনজুমান -এ রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের কমর উদ্দীন, প্রধান বক্তা ছিলেন প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট মেম্বার সাবেক পেয়ার মুহাম্মদ কমিশনার, গাউসিয়া কমিটির দক্ষিণ জেলার সদস্য সচিব শেখ মুহাম্মদ ছালাউদ্দীন, মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, হাজী নজরুল ইসলাম, আবু জাফর ছাদেক কাদেরী, শাহ্ ইসলাম, প্রধান ওয়ায়েজিন মাওলানা মুহাম্মদ আবদুর রহিম আলকাদেরী, আলহাজ্ব মুফতি মুহাম্মদ মঈনুদ্দিন খান মামুন, আলোচক ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ শহিদুল আলম শাহেদ, হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম এলাহাম কুতুবী, মাওলানা মোহাম্মদ নেছারুল হক কাদেরী, বক্তব্য রাখেন গাউসিয়া তাহেরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ তালুকদার, মোশারফ হোসেন, কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক জাফর আহমদ, আকবর কবির, জয়নাল আলম প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, নীতি, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতার বিষয়ে গুরুর্তারোপ করতে হবে। এ-ই বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সর্বোপরি মাদ্রাসা, হেফাজখানা এতিমখানার শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার জন্য সরকার ও এলাকাবাসী এগিয়ে এসে তদারকি ও সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানান।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বশেষ খবর