আজ শনিবার ║ ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জনগণের অধিকার রক্ষাই ছিল খালেদা জিয়া’র মূল দর্শন: এরশাদ উল্লাহ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যাঁর নাম উচ্চারিত হলেই সাহস, আপসহীনতা ও নেতৃত্বের কথা মনে পড়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন; তিনি এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।
তিনি ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকালে রৌফাবাদ এলাকায় চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাঁচলাইশ ও বায়েজিদ থানা যুবদলের অন্তর্গত ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি দৃঢ় নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন। বহু প্রতিকূলতা, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি কখনো মাথা নত করেননি। গণতন্ত্রের প্রশ্নে তাঁর অবস্থান ছিল সবসময় স্পষ্ট ও আপসহীন। ক্ষমতার লোভ নয়, বরং জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষাই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের উন্নয়ন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন সংগ্রামী নেত্রী হিসেবে তিনি অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবিচল থেকেছেন, এমনকি কারাবন্দি থেকেও দেশের মানুষের কথা ভোলেননি। বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের আশার প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, তাঁর প্রেরণায় বাংলাদেশ আবারও গণতন্ত্রের সঠিক পথে ফিরে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, আমাদের এবারের লড়াই গুপ্ত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে যারা ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রি করছে। ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে বিজয়ী করতে যুবদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যুবদলের নেতা-কর্মীদের তারেক রহমান প্রদত্ত ৩১ দফা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, এদেশের জনগণের চাওয়া একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়ে। আমরা গত ১৭ বছর ধরে হারানো ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আজও রাজপথে। চান্দগাঁও-এর কৃতি সন্তান এরশাদ উল্লাহ এই আসনের ধানের শীষের প্রার্থী। এরশাদ উল্লাহকে বিজয়ী করতে যুবদলের নেতা-কর্মীদের দল-মত নির্বিশেষে ভোটারদের ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার আহবান জানান।

দোয়া মাহফিলে পশ্চিম শহিদ নগর গাউছিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান আল কাদেরী মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানানো হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে জান্নাতের উচ্চ মাকাম দান করার জন্য দোআ করা হয়। জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে ও বায়েজিদ বোস্তামি থানা যুবদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, সাবেক মহানগর সদস্য প্রফেসর সাইদুল হক শিকদার, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রিদওয়ান হোসেন জনি, শহিদুল ইসলাম কুট্টি, শফিউল বাশার শামু, মিল্লাত হোসেন, হুমায়ূন আহমেদ, আলমগীর হোসেন দিপু, ওবায়দুল হক, ৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জাবেদ হোসেন, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড সাবেক আহবায়ক মোঃ হাসান, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির, মোঃ মনসুর, আরিফুল ইসলাম ইলু, মোহাম্মদ মোরশেদ, আলী আকবর, জুনায়েদ হোসেন রানা, জামাল হোসেন, সোলায়মান হোসেন মনা, সিঃ যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোজাম্মেল, রুবেল, তারেক ইস্কান্দর, ফারুক, যুগ্ম আহবায়ক জানে আলম, যুগ্ম আহবায়ক নেজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক ওসমান গনি, হেলাল উদ্দিন, তাজিম, কাইয়ুম, জসিম, সবুর, আলাউদ্দিন, ইমতিয়াজ ইসলাম, নজু, সাজ্জাদ, সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print