আজ শুক্রবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মানুষের আস্থা অর্জন করতে পারার মতো নেতৃত্ব চাই : এস এ মুরাদ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক ও সম্প্রীতির রাংগুনীয়া গড়ার লক্ষ্যে গোডাউন চত্বরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, তারেক রহমান বাংলাদেশে সাম্য মানবিক ও সম্প্রীতির রাজনীতি করে যাচ্ছেন, সে ধারাবাহিকতায় তারেক রহমান এর নেতৃত্বে রাংগুনীয়ার জনগণ রাংগুনীয়াতে সম্প্রীতির মানবিক রাংগুনীয়া গড়তে ঐক্যবদ্ধ হয়েছে।রাংগুনীয়ার মানুষ এমন নেতৃত্ব চাই, যে নেতৃত্ব হিংসা প্রতিহিংসা পরিহার করে রাংগুনীয়ার আপামর জনগণকে সাথে নিয়ে রাংগুনীয়ার সকল শ্রেনী পেশার মানুষের সেবায় নিয়োজিত থাকবে।রাংগুনীয়া পৌরসভা যুবদলের আহবায়ক মুহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার বলেন যারা দলের ক্রান্তিলগ্নে দেশ ও দলের পাশে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন তারাই দলের সম্পদ,অতীতের মতো আগামীতে রাংগুনীয়ার সকল নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করার আহবান জানান। রাংগুনীয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মহসিন ও দক্ষিণ রাংগুনীয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল এর সঞ্চালনায় রাংগুনীয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print