আজ মঙ্গলবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অস্থিরতা দূর করার একমাত্র সমাধান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন:মুহাম্মদ শাহেদ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কোন ধরনের অস্থিরতা ও অরাজকতা দেখতে চাই না। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা অতীব জরুরী। অস্থিরতা দূর করার একমাত্র সমাধান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
১৭ মার্চ (সোমবার) ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে নগরীর আগ্রাবাদস্থ চৌমুহনী মোড়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি এ সময় যুবদলের নেতাকর্মীদের আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের নানাবিধ ষড়যন্ত্র সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। দলমত নির্বিশেষে গণতান্ত্রিক বাংলাদেশই হবে আগামীর বৈষম্যহীন একটি রাষ্ট্র।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গণি সিকদার, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ডবলমুরিং থানা যুবদল নেতা একরাম সিদ্দিকী, আবদুল্লাহ আল আজাদ, রাকিবুল হাসান রাসেল, মো: রাজিব উদ্দিন, আবদুল শুক্কুর ইমন, মো: সোহেল আরমান, মিজানুর রহমান লিটন, মো: সেলিম, মো: ফারুক খান, জয়নাল আবেদীন মানিক, মো: আসিফ, শামিম আহমেদ, জিয়াউদ্দিন রুবেল, শফিউল আলম শফি, মো: আমিন, মো: মামুন আহমেদ, জয়নাব মিয়া সোহেল, মো: ইসকান্দর, মো: সাদমান, রফিকুল আলম ভূঁইয়া, সাজ্জাদ হোসেন সহ ডবলমুরিং থানা যুবদল ও ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print