আজ রবিবার ║ ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চবিতে মেয়েদের হলে ঢুকে গোপন ভিডিও করার সময় যুবক আটক

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে ঢুকে গোপনে ভিডিও করার সময় আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আব্দুর রহিমের বাসা নোয়াখালী জেলায়। সেখানকার স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি। আটকের সময় তার কাছ থেকে ৯টি সিম উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইস অন করতে হলের ভিতরে যাওয়ার ফাঁকে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন তিনি। এ সময়ে হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা খবর পেয়ে হলে গিয়ে ঐ যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে তৎক্ষনাৎ অভিযুক্ত যুবকের তত্বাবধানে বাবা-মায়ের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিন্ধান্ত নিয়েছি আমরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print